সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জিসান
চার বছরের ছোট্ট শিশু মো. জিসান। তার বাঁ চোখে টিউমার হয়েছে। এটি এখন ক্যানসারে পরিণত হওয়ার আশঙ্কায় রয়েছে। সম্প্রতি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে তার চোখে অস্ত্রোপচার করা হয়। শিশুটির বাবা মো. আলমগীর হোসেন একজন সামান্য দরজি। জমানো টাকায় ছেলেকে দুটি কেমোথেরাপি দিয়েছেন তিনি। প্রতিটিতে খরচ হয়েছে ২২ হাজার টাকা। আরও চারটি কেমোথেরাপি দিতে হবে। জিসানের চিকিৎসা চালিয়ে যেতে এখনো প্রয়োজন অন্তত এক লাখ টাকা। কিন্তু দরিদ্র আলমগীরের পক্ষে কোনোভাবেই এ টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলমগীর হোসেন ও মো. জিসান, সঞ্চয়ী হিসাব নম্বর ৪০৫২২, সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা, বরগুনা। বিজ্ঞপ্তি।