সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সুমন
মো. সুমনের (৩২) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বালিহারী গ্রামের শাহ মো. মিজানুর রহমান তাঁর বাবা। বর্তমানে সুমন কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন। সপ্তাহে দুই দিন তাঁর ডায়ালাইসিস করতে হচ্ছে। শিগগির একটি কিডনি প্রতিস্থাপনের আগে নিয়মিতভাবে তাঁর ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু এর জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ। ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এরই মধ্যে রিক্ত-নিঃস্ব হয়ে পড়েছেন মিজানুর রহমান। এখন তাঁর পক্ষে এ অর্থ জোগাড় করা অসম্ভব। তাই ছেলের জীবন রক্ষায় সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আরিফুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর-০০০৩-০৩১০০৩৬৩২০, ট্রাস্ট ব্যাংক, সেনাকল্যাণ সংস্থা ভবন। বিজ্ঞপ্তি।