সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৌহিদুল হক জোয়ার্দার
তৌহিদুল হক জোয়ার্দার সুমন (৩০) ক্যানসারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী। পেটের টিউমার থেকে সৃষ্ট ক্যানসার তাঁর সারা দেহে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাঁর উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। এ জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এ চিকিৎসাব্যয় মেটানো অসম্ভব। এরই মধ্যে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি নিঃস্ব ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় অন্যের সাহায্য ছাড়া এক সন্তানের জনক সুমনকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। তাই সুমনকে বাঁচাতে সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছে অসহায় এই পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: এনামুল হক জোয়ার্দার, সঞ্চয়ী হিসাব নম্বর-৪৪৩, উত্তরা ব্যাংক, ইস্টার্ন প্লাজা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।