সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুল ইসলাম
জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষকতার মতো মহৎ পেশায় নিজেকে জড়িত করে সততা ও নিষ্ঠা দিয়ে নিজেকে যখন প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর জনপ্রিয় এ শিক্ষক, তখনই দুরারোগ্য ব্যাধিটিতে আক্রান্ত হন তিনি। এরই মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এক দফা চিকিৎসা হয়েছে। একমাত্র উপার্জক্ষম ব্যক্তিটির অসুস্থতার কারণে তাঁর পুরো পরিবারই এখন দিশেহারা। যেখানে সংসারে উপার্জনের পথই বন্ধ, সেখানে কীভাবে সাইফুলের চিকিৎসা খরচ চলবে, তা নিয়ে ব্যাকুল অসহায় এ পরিবার। সাইফুলের চিকিৎসার জন্য প্রয়োজন ২০ থেকে ২৫ লাখ টাকা। এই অর্থ সংস্থানে সমাজের দানশীল ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছে পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: সাইফুল ইসলাম, হিসাব নম্বর-৩৪০০০৩৪৪, অগ্রণী ব্যাংক, জগন্নাথগঞ্জ ঘাট শাখা, সরিষাবাড়ী, জামালপুর। বিজ্ঞপ্তি।