সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী যারীন তাসনীম জয়া
ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রী কাজী যারীন তাসনীম জয়া (১৮) ব্লাড ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, যারীনকে বাঁচাতে হলে দ্রুত তাঁর বোন ম্যারো প্রতিস্থাপন করতে হবে। কিন্তু দেশে এই চিকিৎসার পর্যাপ্ত সুবিধা না থাকায় তাঁকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এর জন্য প্রায় ৬০ লাখ টাকা দরকার। কিন্তু যারীনের বাবার পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। তাই যারীনের বাবা মেয়েকে বাঁচাতে সমাজের সুহৃদ ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী জাহাঙ্গীর আহমেদ, হিসাব নম্বর ১০৮-১০১-৩৯৮৯২, ডাচ্-বাংলা ব্যাংক লি., শান্তিনগর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।