সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিসান আহমেদ
ব্লাড ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্র জিসান আহমেদ (১১) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার বাবা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর গ্রামের মো. শফিউল আলম। জিসান উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, তাকে সুস্থ করে তুলতে ২০-২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু ছেলের চিকিৎসা চালাতে গিয়ে শফিউল আলম এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর পক্ষে এ ব্যয় মেটানো অসম্ভব। তাই জিসানকে বাঁচাতে সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আহসান হাবিব রাজা, সঞ্চয়ী হিসাব নম্বর-১০৫.১০১.৫০০৬৩৮, ডাচ্-বাংলা ব্যাংক, ফরেন এক্সচেঞ্জ মতিঝিল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।