সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মুক্তাদির রহমান
মাত্র পাঁচ বছর বয়স মো. মুক্তাদির রহমানের। এই বয়সেই সে হৃদ্যন্ত্রের নানা জটিলতায় ভুগছে। বর্তমানে সে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, তাঁকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এতে ব্যয় হবে প্রায় পাঁচ লাখ টাকা। মুক্তাদিরের বাবা মো. মঞ্জুল আলম একজন সাধারণ চাকরিজীবী। তাঁর পক্ষে এ ব্যয় মেটানো সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: খুরশিদা
বেগম, হিসাব নম্বর ০০২.১১২.০৬২২৫৭৯, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মতিঝিল শাখা। বিজ্ঞপ্তি।