সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ওমর ফারুক
খুলনার খানজাহান আলী হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মো. ওমর ফারুক (১২) চার বছর ধরে থ্যালাসেমিয়া ও মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। মাত্র দুই বছর বয়সেই মাকে হারায় সে। তার বাবা নড়াইলের ধুড়িয়া গ্রামের আছাদ শেখ একজন সামান্য দিনমজুর। অর্থাভাবে সুচিকিৎসা করাতে না পেরে এখন মৃত্যুপথযাত্রী ছেলেটি। এ অবস্থায় শিশু ওমর ফারুকের চিকিৎসার জন্য সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তার বাবা, মাদ্রাসাটির শিক্ষক ও সহপাঠীরা। সাহায্য পাঠানোর ঠিকানা: ফরিদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-২৭৪৪, ইসলামী ব্যাংক, নড়াইল শাখা। বিজ্ঞপ্তি।