সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী খালেদ
কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের মেধাবী ছাত্র কাজী খালেদের (২৪) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত তাঁর কিডনি প্রতিস্থাপন করা জরুরি। কিন্তু এর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। গত তিন বছর ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁর পরিবার এখন প্রায় সর্বস্বান্ত। তাঁর বাবা বেঁচে নেই। এ অবস্থায় কাজী খালেদের জীবন বাঁচাতে সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের কাছে সহায়তার আবেদন করেছেন তাঁর মা। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী মোছলেহ উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর-১১৫.১৫১.৫৯১২৪, ডাচ্-বাংলা ব্যাংক, মিরপুর-০১ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।