সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজেদা বেগম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা বেগম (৪০) ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। গত বছর তাঁর অস্ত্রোপচার হয়েছে। দেওয়া হয়েছে ক্যামো ও রেডিওথেরাপি। এর পরও তাঁর দেহে Her-2 পজিটিভ পাওয়া গেছে। চিকিৎসক বলেছেন, তাঁকে বাঁচাতে হলে এক বছর পর্যন্ত ২১ দিন পরপর একটি করে হারসেপটিন ইনজেকশন দিতে হবে। এর প্রতিটির দাম প্রায় এক লাখ ৬০ হাজার টাকা। ব্যয়বহুল এ চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছে তাঁর পরিবার। তাঁর ১৩টি ইনজেকশন দেওয়া এখনো বাকি। এর জন্য দরকার প্রায় ২১ লাখ টাকা। এ টাকার জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে সম্ভব নয়। তাই সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছে এই শিক্ষকের পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মাজেদা বেগম, সঞ্চয়ী হিসাব ০১৬০৭১৩৯৭, সোনালী ব্যাংক, রূপগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। বিজ্ঞপ্তি।