সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েদ হাসান
মাত্র দুই বছর বয়সেই হৃদ্রোগে আক্রান্ত শিশু মো. রাফায়েদ হাসান (রিদান)। তার বাবা ময়মনসিংহ সদরের আকুয়া ভাঙ্গাপুল এলাকার মো. ফিরোজ আলী একজন সামান্য কর্মজীবী। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, রিদানের হার্টের নার্ভ অচল হয়ে গেছে। তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য খরচ হবে প্রায় চার লাখ টাকা। কিন্তু শিশুটির দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসাব্যয় মেটানো সম্ভব নয়। তাই ছেলেটিকে বাঁচাতে সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: কামরুন্নাহার রীতা, সঞ্চয়ী হিসাব নম্বর ১৬০৬৮/৯, জনতা ব্যাংক, ক্যান্টনমেন্ট শাখা, ময়মনসিংহ। বিজ্ঞপ্তি।