সাহায্যেরআবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জান্নাতুল ফাতেমা
মাত্র দেড় বছর বয়সেই দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু জান্নাতুল ফাতেমা সুপন্থা। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকার বাসিন্দা নূরুল আমিনের একমাত্র মেয়ে। বর্তমানে রাজধানীর ধানমন্ডির মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুত দেশের বাইরে পাঠিয়ে তার অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষে ব্যয়বহুল এ চিকিৎসা করানো সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সহায়তা কামনা করেছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-৩২৫০১০১০৩২৬৫২, পূবালী ব্যাংক, সরিষাবাড়ী শাখা, জামালপুর। বিজ্ঞপ্তি।