সাহারাকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কয়েকজন সাংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহারা খাতুনকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেছেন সরকারি দলের কয়েকজন সাংসদ। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে তাঁরা সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসাও করেন।মন্ত্রিসভায় নতুন সাত সদস্যের অন্তর্ভুক্তির পর সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব নেওয়ার পর গতকালই তিনি সংসদে প্রশ্নোত্তর পর্বে জবাবও দেন।