প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের তিন জেলার কবি-সাহিত্যিকদের সম্মিলন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। হাটবোয়ালিয়া লেখক সংঘ গতকাল শুক্রবার স্থানীয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মিলনের আয়োজন করে। জেলা পরিষদের সদস্য আশাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবুল কাশেম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও পাঠকৃত কবিতার ওপর আলোচনা হয়। এতে অংশ নেন রফিকুল রশীদ, মুন্সি আবু সাঈফ, আহাদ আলী মোল্লা, গোলাম মোর্তুজা, ওমর আলী, পিন্টু রহমান, মুরশিদ ও শাপলা।