প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাহিত্য-সংস্কৃতির টানে, মিশি প্রাণে প্রাণে’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার নেত্রকোনার কেন্দুয়ায় ‘সাহিত্য আসর’ শিরোনামে আলোচনা সভা ও লেখা পাঠের অনুষ্ঠান হয়েছে। স্থানীয় চর্চা সাহিত্য আড্ডা নামের একটি সংগঠন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এসব কর্মসূচি আয়োজন করে। এতে সভাপতি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুস সালাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম। জীবন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ছাড়াও স্থানীয় কবি, লেখক, ছড়াকার ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।