প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌষী প্রকাশনের উদ্যোগে বরিশালের উজিরপুর মহিলা কলেজ মিলনায়তনে গতকাল রোববার শীতকালীন সাহিত্য আসর ও কবি-লেখকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারিস মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও লেখক খায়রুল আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল বারী, বরিশাল বিএম কলেজের অধ্যাপক নীলকান্ত ব্যাপারী (অব.), বরিশালের অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান, শেরেবাংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আ. হাকিম, কথাসাহিত্যিক ওমর হাসান, কবি সিকদার রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের কবি, লেখক ও সাহিত্যিকেরা দিনভর তাঁদের কবিতা পাঠ, আবৃত্তি, প্রবন্ধ পাঠ করেন।