সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মোবাইল পাঠাগারের ৬০০তম সাহিত্য আসরে গণমানুষের কবি দিলওয়ারের কবিতা পাঠ ও আলোচনা হয়েছে। গত শনিবার রাতে শহরের ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মেট্রোপলিটন ল কলেজ ভবনে এ সাহিত্য আসর হয়। এতে অধ্যক্ষ কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য দেন। প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিনের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী তাসলিমা খানমের সঞ্চালনায় সাহিত্য আসরে গল্পকার সেলিম আউয়াল, মহিউদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শাহাদাৎ হোসেন, ঔপন্যাসিক আলেয়া রহমান, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা কানিজ আমেনা কুদ্দুস আলোচনায় অংশ নেন। লেখা পাঠ করেন কবি নাঈমা চৌধুরী, সিদ্দিক আহমদ, আমেনা শহিদ চৌধুরী ও লোকমান আহমদ এবং ছড়াকার সালেহ রাশেদ, ফারহান আহমদ চৌধুরী ও শাহ মিজান।