সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য পুরস্কার-২০১২ এবার পাচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমি। ত্রিপুরার উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী অনিল সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমিকে এ পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি রক্ষার্থে ত্রিপুরা সরকার প্রতিবছর শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দিয়ে থাকে। আজ রোববার অদ্বৈত মল্লবর্মণের জন্মদিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।