সাহিত্য পুরস্কার পেলেন সোহরাব পাশা ও আলম তালুকদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পেলেন কবি সোহরাব পাশা ও শিশু সাহিত্যিক আলম তালুকদার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধি প্রাঙ্গণে সাহিত্য সংসদের এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়া হয়। কবিতায় এ বছর ‘ভাষাসৈনিক শামসুল হক’ পুরস্কার দেয়া হয় কবি সোহরাব পাশাকে। ‘দীনেশ-বাণী’ পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক আলম তালুকদার। সমঞ্চাননাসহ প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে নগদ দশ হাজার টাকা। এই পুরষ্কারের পৃষ্ঠপোষক চিকিৎসক সাইফুল ইসলাম ও রতন চন্দ্র সাহা।