সাহিত্য বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের অনুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়েছে। রংপুর টাউন হলে গতকাল বিকেলে সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আফতাব হোসেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ শাহানারা বেগম। এরপর পদক প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। সেখানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। এ বছর সম্মাননা দেওয়া হয় সাহিত্যে মোস্তফা তোফায়েল হোসেনকে; অধ্যক্ষ জাকারিয়া পদক দেওয়া হয় পাভেল রহমানকে। আর সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন সাত্ত্বিক শাহ আল মারুফ।