সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় জেলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা লেখক সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনে দুই গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। লেখক সংঘের সভাপতি শাহীনুর হায়দারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান।