সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশি-বিদেশি সাহিত্যিকেরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বাংলা গবেষণা সংসদ এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি চলছে বলে আয়োজকেরা জানিয়েছেন। সম্মেলনে বাংলা সাহিত্য (বাংলাদেশ), বাংলা সাহিত্য (পশ্চিম বাংলা), বাংলা সাহিত্যের ইতিহাস রচনা (সীমাবদ্ধতা ও উত্তরণ), অভিবাসী বাংলা সাহিত্য, বাংলার লোকসাহিত্য, বাংলা সাহিত্যের ভাষা, বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্য, অনুবাদ সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হবে। এ ছাড়া নারী, শিশু, শ্রেণি, সম্প্রদায় ও নৃ-গোষ্ঠী বিষয়েও আলোচনা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|