সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চিরকুট সাহিত্য সম্মেলন-২০১৫’। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এর আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিন গতকাল বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এর উদ্বোধন করেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। দ্বিতীয় দিন আজ শনিবার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ‘চিরকুট’-এর সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করবেন। দুপুর ১২টায় শুরু হবে কবিতা পাঠের আসর। তৃতীয় দিন আগামীকাল রোববার সকাল ১০টায় অমর একুশে প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|