প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩-১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’।
‘বৈচিত্র্যে ঐক্যের অন্বেষা’ স্লোগান সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিকেরা অংশ নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা গবেষণা সংসদ ও বাংলা সমিতি এই সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট উপপরিষদের আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান জানান, ১৩ মার্চ সকাল সাড়ে আটটায় শহীদুল্লাহ কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হবে। এরপর সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার।