সাহিত্যিক সৈয়দ আবদুল্লাহকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটলে জাতির বিকাশ ঘটে। তাই নতুন প্রজন্মকে সাহিত্যনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শনিবার হবিগঞ্জে বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ আবদুল্লাহর সংবর্ধনা সভায় অতিথিরা এ কথা বলেন।

হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টার দিকে ওই সভা হয়। তরফ সাহিত্য পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। সভায় কমিটির আহ্বায়ক আমির হোসেন সভাপতিত্ব করেন। এতে সৈয়দ আবদুল্লাহকে তরফ-রত্ন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাহিত্যিক শাহ নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সাহিত্যমনা হিসেবে গড়ে তোলার জন্য যে সাহিত্যচর্চা প্রয়োজন আমাদের দেশে তা এখন অনুপস্থিত। বাজারে প্রকাশনা উৎসব থাকলেও নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার মতো বইয়ের সংখ্যা একেবারেই কম। এ শূন্যতা পূরণে সবাইকে কাজ করা উচিত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাহিত্যিক শাহজাহান বিশ্বাস, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন, তরফবার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী প্রমুখ।