প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবে গত শনিবার সন্ধ্যায় উপজেলার লেখক, কবি, শিল্পী ও সাহিত্যিকদের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আলী দেওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করেন। বৈঠকে লেখা পাঠ, সাংগঠনিক আলোচনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা, প্রবন্ধ পাঠ ও স্বরচিত কবিতা পাঠ করা হয়। অংশগ্রহণ করেন আব্দুল হামিদ, নীল রতন, মো. মনিরুজ্জামান, সাগর ঘোষ, আবুল হোসেন, রাকিবুল ইসলাম, মোকসেদুর রহমান খান ও হুমায়ন কবির। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা।