সাহিত্যে নতুন মাত্রা যুক্ত করেন শওকত ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যকে পাশ্চাত্যের সঙ্গে পরিচয় ঘটাতে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে শওকত ওসমান অন্যতম। কৌতুক ও রঙ্গপ্রিয় লেখক ছিলেন শওকত ওসমান। তিনি তাঁর সাহিত্যে অত্যাচার ও নির্যাতনের কাহিনী বর্ণনা করেছেন অত্যন্ত সুনিপুণভাবে। গতানুগতিক ধারাকে পরিহার করে সাহিত্যে তিনি নতুন মাত্রা যুক্ত করেন।গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৪তম জন্মদিন উপলক্ষে এক স্মরণসভায় এ মন্তব্য করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। কবীর চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণসভায় আরও আলোচনা করেন অধ্যাপক বুলবন ওসমান, অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ ও কথাসাহিত্যিক পূরবী বসু।