সাহিত্যে নারীর অবদান নিয়ে বাংলাদেশের দুই নারীর প্রবন্ধ উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর শহরের আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সমসাময়িক সমাজ: সংস্কৃতি ও সাহিত্যে নারী’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। সেমিনারের আয়োজক আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘সেন্টার ফর জেন্ডার অ্যান্ড কালচারাল স্টাডিজ’। বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও মালেকা বেগম এতে যোগ দিয়েছেন।গতকাল সকালে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপা দত্ত। সভাপতিত্ব করেন বিশ্বতোষ চৌধুরী। এতে সাহিত্যিক সেলিনা হোসেন ‘নারীর সাহিত্য ও সাহিত্যে নারী’ এবং মালেকা বেগম ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারীদের অবদান’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেলিনা হোসেন ও মালেকা বেগম বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে নারীদের অবদানের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিতে তাঁদের ভূমিকার নানা দিক তুলে ধরেন। সেমিনারে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।