সাহেদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সাহেদ হত্যা মামলার আসামি মো. হুমায়ুন মিয়াকে (৪০) গতকাল সোমবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা মৌলভীবাজার সদর উপজেলার লালাপুর গ্রামসংলগ্ন হাওর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন।র‌্যাব সূত্র জানায়, সাহেদ হত্যা মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া পুতুল ১৬৪ ধারায় বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি হত্যাকাণ্ডে হুমায়ুন জড়িত রয়েছেন বলে উল্লেখ করেছেন।