সাড়ে আট ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) আরিচা ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে যানবাহন বোঝাই তিনটি রো রো ফেরি মাঝ নদীতে নোঙর করেছিল। দৌলতদিয়া ঘাটে দুটি এবং পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। আজ সকাল নয়টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল না করায় ঘাটের দুই পাড়ে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এখন সেগুলো ধীরে ধীরে পার হচ্ছে।