সাড়ে আট বছর পর তাহেরপুর পৌরসভা আ.লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সাড়ে আট বছর পর রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সমেঞ্চলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সমেঞ্চলনে মেয়র আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক এবং ভোটে মুনছুর মৃধা সভাপতি নির্বাচিত হয়েছেন।তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শনিবার সকাল ১০টায় সমেঞ্চলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাংসদ এনামুল হক ও আবদুল ওয়াদুদ।তিন বছর পর দলীয় সমেঞ্চলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হয়নি। সাড়ে আট বছর আগে ২০০৪ সালের আগস্টে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সর্বশেষ সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।