সাড়ে আট বছর পর নতুন বাসিন্দা পেল গণভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে আট বছর পর বাসিন্দা পেল গণভবন। ভবনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হলেও গত সাড়ে আট বছর এখানে কোনো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বসবাস করেননি। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাসের জন্য গণভবনে উঠেছেন। কয়েক দিন আগে গণপূর্ত বিভাগ ভবনটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে। ২০০১ সালের ১৬ আগস্ট তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে যান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হলেও সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিংবা সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান বা সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ—কেউই বসবাস করেননি। গত বিএনপি সরকার গণভবনের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর ভবন করেছিল।