সাড়ে আট লাখ টাকা জরিমানা, ভবন ভাঙার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর প্রায় এক হাজার ৬০০ বর্গফুট জায়গা দখল করে ভবন নির্মাণের দায়ে তিনজনকে আট লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল বৃহস্পতিবার তাঁদের ঢাকা কার্যালয়ে তলব করে এ দণ্ড দেন এবং ২০ ডিসেম্বরের মধ্যে ওই ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন।