সাড়ে চার কোটি টাকার শাড়ি ও থ্রি পিচ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার পাথরঘাটার পায়রা ও বিষখালী নদীর মোহনা থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি পিচসহ একটি ট্রলার জব্দ করেছেন। এ সময় ১৪-১৫ জন চোরাকারবারি ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. জহিরুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দ করার পর বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিচ পাওয়া যায়। উদ্ধার করা মালামালের মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে ধারণা করছি।’