সাড়ে চার ঘণ্টা পর ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর ঢাকায় অবতরণ করল বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইটের প্রথম বিমানটি।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফিরতি হজ ফ্লাইটের অবতরণ করার কথা ছিল। সেই অনুযায়ী হাজিদের স্বজনদের অনেকে সকাল থেকে বিমানবন্দরে আসেন। কিন্তু ৫০৫ জন হাজি নিয়ে বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি অবতরণ করে বেলা সাড়ে ১২টায়।বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বিমানমন্ত্রী জি এম কাদের। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিমানবন্দরে মন্ত্রীর অভ্যর্থনা পেলেও হাজিদের অনেকে অভিযোগ করেন, তাঁরা জেদ্দা বিমানবন্দরে চার-পাঁচ ঘণ্টা বসে ছিলেন। সেখানে তাঁরা দুর্ভোগের শিকার হন। এ জন্য ক্ষোভ প্রকাশ করেন। পরে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরবের অভিবাসন কর্তৃপক্ষের কারণে এই বিলম্ব হয়েছে। আর প্রথম দিনের ফিরতি ফ্লাইট হওয়ায় প্রস্তুতিতে কিছুটা ঘাটতি ছিল। সে কারণে হাজিদের কিছুটা সমস্যা হয়েছে।এ বছর বাংলাদেশ থেকে এক লাখ সাত হাজার ৩৪৩ জন হজে গেছেন। এর মধ্যে ৩৬ হাজার ২২৫ জন বাংলাদেশ বিমানে ভ্রমণ করেছেন। ফিরতি ফ্লাইট গতকাল শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর।