সাড়ে চার টন পলিথিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ ও পাহাড়তলী এলাকার দুটি পলিথিন কারখানা থেকে সাড়ে চার টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম নগর অঞ্চলের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক। বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ টেক্সটাইল গেট এলাকায় দি পলি প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক চার টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই দিন উত্তর পাহাড়তলীর সাঈদ পলিথিন স্টোর থেকে প্রায় ৫০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মাহিদুর রহমান, সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা প্রমুখ।