সাড়ে চার মণ জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র-সংলগ্ন পাথরঘাটা ফিলিং স্টেশন এলাকা থেকে সাড়ে চার মণ জাটকা জব্দ করা হয়েছে। গত শনিবার রাতে পাথরঘাটার কোস্টগার্ড এগুলো জব্দ করে।কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক আহম্মেদ জানান, বিএফডিসি মৎস্যঘাট থেকে কিনে পাথরঘাটা ফিলিং স্টেশন এলাকায় জাটকা মজুদ করার খবর পেয়ে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে জব্দ করা সাড়ে চার মণ জাটকা উপজেলা মৎস্য কার্যালয়ে হস্তান্তর করা হয়।