সাড়ে চার মাস পর নতুন উপাচার্য যোগ দিচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪ মাস ১০ দিন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য ছিল। অবশেষে আজ শনিবার এখানে উপাচার্য হিসেবে যোগদান করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের শিক্ষক এম আবুল কাশেম।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার বছরের জন্য আবুল কাশেমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য ছিল।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুর রহমান গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোর কাছে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।