সাড়ে চার হাজার মণ কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর নাটোর জেলার গুরুদাসপুরের সাতটি ইটভাটার মালিককে তলব করেছে। তারা একটি ইটের ভাটায় আকসিঞ্চক অভিযান চালিয়ে সাড়ে চার হাজার মণ কাঠও জব্দ করেছে। কবরস্থান ঘেঁষে থ্রি স্টার ব্রিকস নামের একটি ইটভাটা নির্মাণের উদ্যোগও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নাটোরের শতাধিক ইটভাটা পরিবেশ আইন মানছে না এমন অভিযোগ পেয়েই অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।