সাড়ে ছয় কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার রাতে মালয়েশিয়াফেরত এক যাত্রীর কাছ থেকে সাড়ে ছয় কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, শওকত নামের ওই যাত্রী গতকাল রাতে মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজে ঢাকায় নামেন। এরপর ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল তল্লাশি করে তাঁর হাতব্যাগ থেকে ছয় কেজি ছয় শ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। এগুলোর দাম ৩ কোটি ৪০ লাখ টাকা।