সাড়ে ছয় ঘণ্টা কোর্ট হাজতে কাটালেন শিক্ষা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে সাড়ে ছয় ঘণ্টা কোর্ট হাজতে কাটালেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। গত মঙ্গলবার চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁকে কোর্ট হাজতে আটক রাখার নির্দেশ দেন। এরপর একই আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেগমপুর যদুপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বাদী হয়ে ২০০১ সালের ৪ জুলাই পরিচালনা পর্ষদের তৎকালীন সভাপতি আহম্মদ আলীসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অন্যতম সাক্ষী করা হয়। কিন্তু তাঁর সাক্ষ্য না পাওয়ায় মামলাটি নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছিল।সমন ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও আদালতে হাজির না হওয়ায় আদালত গত ১৪ মার্চ মাহফুজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গতকাল বিকেলে এক হাজার টাকা জামানতে মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত আদালত শিক্ষা কর্মকর্তা মাহফুজুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে ধার্য তারিখে তলবি কাগজপত্রসহ সশরীরে আদালতে হাজিরের আদেশ দেন।