সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় গতকাল রোববার টানা সাড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়েছে।পল্লী বিদ্যুৎ গৌরনদী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু বক্কর শিবলী জানান, গতকাল সকাল ১০টায় হালকা ঝোড়ো বাতাসে মস্তফাপুর গ্রিডের ৩৩ হাজার কেভি লাইনের গৌরনদীর বড় কসবা এলাকায় গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এতে সকাল ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিদ্যুৎ লাইন বন্ধ থাকে। পরে গাছ অপসারণ করে সংযোগ চালু করা হয়। তবে বার্থী, কটকস্থল ও ভুরঘাটা লাইনে যান্ত্রিক ক্রুটি থাকায় এখনো বিদ্যুৎসংযোগ দেওয়া সম্ভব হয়নি।