প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় চাঞ্চল্যকর এক ট্রাক গুলি ও বিস্ফোরক আটক মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতে মুসলিম উদ্দিন নামের একজনের সাক্ষ্য আংশিক গ্রহণ করা হয়। তাঁর বাকি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।এর আগে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে প্রায় সাড়ে ছয় বছর এ-সংক্রান্ত চারটি মামলার বিচারকাজ স্থগিত ছিল। গত ৩০ জুন উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলে মামলাগুলো আবার সচল হয়।২০০৩ সালের ২৭ জুন বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়ায় এক ইটভাটার পাশে একটি ট্রাক থেকে রাইফেলের প্রায় এক লাখ গুলি ও ১৭৪ কেজি বিস্ফোরক এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করে। এ ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় চারটি মামলা হয়।