সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলে জার্মান দলের সমর্থক মাগুরার আমজাদ মোল্লা। প্রিয় দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি তৈরি করেছেন সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা। পতাকাটি গতকাল প্রদর্শন করা হয় মাগুরা স্টেডিয়ামে l প্রথম আলো

বিশাল পতাকা বানিয়ে জার্মানির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশের স্বীকৃতি পেয়েছেন মাগুরা পৌরসভার ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ মোল্লা। গতকাল শনিবার তাঁর হাতে ‘জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যের’ সনদ তুলে দেওয়া হয়েছে। তাঁকে একটি ফুটবল ও জার্মানির জার্সিও উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফারদিনান্দ ফন ভায়া।
কৃষক আমজাদ (৬৫) প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মান পতাকা তৈরি করেন। গতকাল শনিবার মাগুরার রামনগর এলাকায় জার্মান সরকারের অর্থায়নে টেকসই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দেখতে গিয়েছিলেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। পরে তিনি যান মাগুরা স্টেডিয়ামে। সেখানে বেলা দুইটার দিকে আমজাদের বিশাল পতাকাটি প্রদর্শন করা হয়। এতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মুগ্ধ ও আবেগাপ্লুত হন।

আমজাদ মোল্লার তৈরি পতাকাটি দেখতে গতকাল মাগুরা স্টেডিয়ামে যান ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফারদিনান্দ ফন ভায়া। এ সময় তিনি আমজাদের হাতে জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদের কাগজ তুলে দেন l ছবি: প্রথম আলো

পরে তিনি কৃষক আমজাদের হাতে ওই সনদ ও উপহার তুলে দেন। রাষ্ট্রদূত পরে ঘোড়ামারা গ্রামে আমজাদের বাড়িতেও যান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফারদিনান্দ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এর আগে কেউ ভালোবেসে জার্মানির এত বড় পতাকা তৈরি করেছেন বলে আমার জানা নেই। আমরা কৃতজ্ঞ।’
আমজাদ বলেন, তিন দশক আগের একটি ঘটনা। তখন তিনি কঠিন পীড়ায় আক্রান্ত হন। পরে জার্মানির তৈরি হোমিও ওষুধ সেবন করে আরোগ্য লাভ করেন। এর পর থেকেই জার্মানির প্রতি কৃতজ্ঞার বোধ জন্মে তাঁর। ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের আসর বসে। তখন তিনি মনে মনে ঠিক করেন, জার্মানির ওষুধ সেবন করে যেহেতু ভালো হয়েছেন, তাই দেশটিকে একটা উপহার দেবেন। তখন জার্মানির প্রায় ৩৫০ গজ লম্বা পতাকা তৈরি করেন। এটিই সেই উপহার। কৃষক আমজাদ প্রথম আলোকে বলেন, এই পতাকা বানাতে সব মিলিয়ে তাঁর প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে।