প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা কাস্টম হাউসের একটি দল তাঁকে আটক করে। আটক ব্যক্তির নাম মহিউদ্দিন আহমেদ (৩০)। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত এনফোর্সমেন্ট মাসের বিশেষ অভিযান চালানোর সময় মহিউদ্দিনের কাছে ৩০টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৩ কেজি ৪৫০ গ্রাম। এগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক