সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ শিশুদের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রতিষ্ঠান প্রয়াসকে তিন কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।ব্যাংকের প্রধান কার্যালয়ে গত শনিবার এক অনুষ্ঠানে প্রয়াসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আজমল কবিরের কাছে চেকটি হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ। প্রয়াসের সাতটি শাখার মাধ্যমে বিশেষ শিশুদের কল্যাণে অনুদানের অর্থ ব্যয় করা হবে। ওই অনুষ্ঠানে প্রয়াসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সারাফাত হোসেন, লে. কর্নেল মো. মোস্তাগাউসুর রহমান, মেজর মো. জাকির হোসেন ও ক্যাপ্টেন মো. আকতার হোসেন। ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। বিজ্ঞপ্তি।