সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-সিলেট রেলপথ সচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। মাইজগাঁও এলাকায় পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. এরফানুর রহমান বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাইনচ্যুত বগি অপসারণ করা হলে ছয়টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।