সাড়ে তিন বছর পর আদিনাথ জেটি চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে তিন বছর পর কক্সবাজারের মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ জেটি গত শনিবার থেকে চালু হয়েছে। এ ঘাট থেকে কক্সবাজার ৬ নম্বর জেটি ঘাটে সরাসরি কাঠের নৌকা বা স্পিটবোট দিয়ে যাত্রীরা পারাপার হচ্ছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের দুর্ভোগ লাগব হচ্ছে। এর আগে গোরকঘাটা জেটি দিয়ে যাত্রী পারাপারে ভাটার সময় চরম দুর্ভোগের পাশাপাশি চাঁদাবাজির শিকার হতো।