সাড়ে তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১০ সদস্যের কমিটি ঘোষণার সাড়ে তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক গত মঙ্গলবার জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে ফজলে রাব্বীকে সভাপতি এবং রফিক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে ২০১০ সালের ১৩ অক্টোবর ১০ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতেও এই দুই নেতা একই দায়িত্বে ছিলেন। এদিকে কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাতে কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা জেলার ছাতকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। রাত আটটায় ছাতক পৌর সদরে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ এবং সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় অবরোধ সৃষ্টি করা হয়।