সাড়ে তিন মাসে হাজিরা মাত্র নয় দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক সালাউদ্দিন মো. আকরাম গত ১৫ জুন চুয়াডাঙ্গায় যোগদানের পর এ পর্যন্ত মাত্র নয় দিন অফিস করেছেন। অনুমতি ছাড়া দিনের পর দিন অনুপস্থিত থাকায় তাঁর দায়িত্বে থাকা চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ প্রথম ও দ্বিতীয় আদালতে এক হাজার ১৫৯টি মোকদ্দমা বিচার ও নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে এবং বিচারপ্রার্থীরা দুর্ভোগে পড়েছেন।এ অবস্থায় বিচারক সালাউদ্দিন মো. আকরামকে চুয়াডাঙ্গা জজশিপ থেকে প্রত্যাহার করে অন্য একজনকে নিয়োগ দেওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা জজ কে জি মোস্তফা গত ২১ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন। জেলা জজশিপের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হায়দার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট আদালতের এপিপি ইমতিয়াজ আহমেদ জানান, যুগ্ম জেলা জজ সালাউদ্দিন মো. আকরাম গত ১৫ জুন যোগদানের পর বিক্ষিপ্তভাবে এজলাসে বসেছেন।